শেরপুরে জাতীয় বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন 

নিউজ ডেস্ক।।
৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে শেরপুরে বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন করা হয়েছে। ১১ ই মে শনিবার সকাল ১১ টায় শেরপুর ডিসি পার্কে আয়োজিত এই মেলা শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি শেরপুর-১ আসনের এমপি মোঃ ছানোয়ার হোসেন ছানু।
“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসনের আয়োজনে, বিজ্ঞান ও যাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্টপোষকতায় দুই দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষ্যে ডিসি উদ্যানের বিজয় মঞ্চে অনুষ্ঠিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আবদুল্লাহ আল খায়রুম।
স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে দুই দিনব্যাপী এই বিজ্ঞান মেলা ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্‌বোধনী অনুষ্ঠানে বয়ড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা করুনা দাস কারুয়া এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার পুলিশ সুপার মোঃ আকরামুল হোসেন পিপিএম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব -উল-আহসান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), মোঃ মনিরুল হাসান।
এসময় সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক শিক্ষার্থী এবং শেরপুর প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি দেবাশীষ ভট্টাচার্য্য ও সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিনসহ সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে অতিথিগণ উপজেলা পর্যায়ে বিজয়ী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩৩ টি স্টল পরিদর্শন করেন। এসময় শিক্ষার্থীদের প্রদর্শিত উদ্ভাবনী সম্পর্কে দল নেতাদের বক্তব্য শুনেন অতিথিগণ। পরে বিজয় মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    নাসার সিস্টেমে ভুল ধরে আলোড়ন—শেরপুরের শোভনের কীর্তি বিশ্বময়

    স্টাফ রিপোর্টার, দৈনিক শেরপুর : মানবসৃষ্ট যেকোনো নিরাপত্তা ব্যবস্থা যে মানুষের দ্বারাই ভেঙে পড়তে পারে—তা আবারও প্রমাণ করলেন শেরপুরের কিশোর প্রতিভা শাহিয়ার শানাজ শোভন। মাত্র ১৭ বছর বয়সেই মার্কিন মহাকাশ…

    বিস্তারিত পড়ুন...

    ভালো ছবি ও ভিডিও তুলতে স্মার্টফোন কেনার আগে ক্যামেরার যেসব বিষয় অবশ্যই খেয়াল রাখবেন

    মোঃ নমশের আলম।। স্মার্টফোন দিয়ে দুর্দান্ত ফটোগ্রাফি বা ভিডিও করতে চান? শুধু বেশি মেগাপিক্সেল নয়, জেনে নিন ভালো ক্যামেরা ফোন বাছাইয়ের আসল নিয়ম। ১. প্রসেসরের মান: সবচেয়ে আপডেটেড ও শক্তিশালী…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন