শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক ‘নাজিম’ আর নেই 

নিউজ ডেস্ক।।

শেরপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জেলা আ’লীগের সাবেক যুগ্মসম্পাদক মো. নাজিমুল হক নাজিম (৫৭) আর নেই। তিনি ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন থাকাবস্থায় আজ রবিবার (৩১ মার্চ) সকাল ৮টার দিকে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি হৃদরোগ, কিডনী জটিলতা ও ফুসফুসের প্রদাহজনিত কারণে বেশ কিছুদিন হতে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিঁনি স্ত্রী, ২ মেয়ে ও অসংখ্য বন্ধুবান্ধব এবং গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে জেলার ক্রীড়াঙ্গন ও রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে আসে।

শহরের গৃর্দানারায়ণপুর এলাকার বাসিন্দা নাজিমুল হক নাজিম বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশন ও ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সহ-সভাপতি এবং জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বিসিবি’র কাউন্সিলর ছিলেন। তিনি ‘সাবেক ছাত্রনেতা নাজিম’ নামে সর্বজনবিদিত ছিলেন। ছাত্রজীবনে তিঁনি জাতীয় ছাত্রলীগ ও বাংলাদেশ ছাত্রলীগের জেলা শাখার সভাপতির দায়িত্ব পালন করেছেন। ছিলেন জেলা কৃষক লীগেরও সভাপতি।

তাঁর মৃত্যুতে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক হুইপ মো. আতিউর রহমান আতিক, সংসদ সদস্য মো. ছানুয়ার হোসেন ছানু এমপি, এডিএম. শহীদুল ইসলাম এমপি, জেলা পরিষদ চেয়ারম্যান হুমায়ুন কবীর প্রমুখ গভীর শোক প্রকাশ করেছেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

    বিস্তারিত পড়ুন...

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন