নিজস্ব প্রতিনিধি :
শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে পরাজিত করে।
শুক্রবার (৪ জুলাই) বিকেলে সদর উপজেলার বটতলী বাজারস্থ নিজাম উদ্দিন আহমেদ মডেল কলেজ মাঠে এই খেলা অনুষ্ঠিত হয়।
ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ আবু সাঈদ এবং শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সাংবাদিক রফিক মজিদ।
এ সময় আরও উপস্থিত ছিলেন সাংবাদিক কাজী মাসুম, জাহিদুল খান সৌরভ, স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া, আজকের তারুণ্য’র মোঃ রবিউল ইসলাম রতন, যুব রেড ক্রিসেন্ট এর সভাপতি সিফাতসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, তরুণ সমাজ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা শেষে অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ট্রফি তুলে দেন এবং অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানান।







