শেরপুরে ১০ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫  ফুটবল প্রশিক্ষণ উদ্বোধন।

দৈনিক শেরপুর রিপোর্ট।।

শেরপুরে ১০ দিনব্যাপী অনূর্ধ্ব-১৫  ফুটবল প্রশিক্ষণ শুভ উদ্বোধন করা হয়েছে। ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় শেরপুরের জেলা ক্রীড়া অফিস এর আয়োজনে মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়াম এ প্রশিক্ষণ উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

এডিসি (সার্বিক) হাফিজা জেসমিনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর অস্থায়ী সোনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিলন মেহেদী, এডিসি শাকিল আহমেদ, জেলা ক্রীড়া কর্মকর্তা ধীরেন্দ্র চন্দ্র সরকার প্রমুখ।

জেলা ক্রীড়া সংস্থার স্টাফ মোঃ জিন্নাত আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় অন্যান্যের মধ্যে জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য ফরিদ আহমেদ লুল ও সাংবাদিক রফিক মজিদ, জেলা রেফারী অ্যাসোসিয়েশন এর সহ-সভাপতি ক্রীড়াবিদ আব্দুল মান্নান, কোষাধাক্ষ মামুন মিয়া, প্রশিক্ষক, এসএম হিমন, এস এম রাজন প্রমুখসহ জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, রেফারি, প্রশিক্ষক ও খেলোয়াড় বৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় জেলার ৫টি উপজেলা থেকে প্রায় শতাধিক অনূর্ধ্ব-১৫ বছর বয়সী ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী প্রতিযোগিদের মধ্য হতে ৪০ জনকে বাছাই করে তাদের প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু করা হয়। এ প্রশিক্ষণ ১০ দিনব্যাপী অনুষ্ঠিত হবে। শেরপুর জেলা ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে এ প্রশিক্ষণ প্রদান করা হবে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন