শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত  

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরে ফুটবল খেলোয়াড় বাছাই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৬ ডিসেম্বর বুধবার সকালে শেরপুর সরকারি কলেজ মাঠে এ বাছাই প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। 

ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় ডেভলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (বালক, অনূর্ধ্ব-১৫) বাস্তবায়নের জন্য বিভাগীয় দল গঠনের লক্ষ্যে জেলা পর্যায়ে এ খেলোয়াড় বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়।

উদ্‌বোধনী অনুষ্ঠানে ক্রীড়াবিদ জিন্নত আলীর সঞ্চালনায় অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান, মডেল গার্লস ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এ.বি.এম. মামুনুর রশীদ পলাশ, জেলা ক্রীড়া অফিসার ধীরেন্দ্র চন্দ্র সরকার, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ প্রমুখ।

প্রতিযোগিতায় প্রায় ৬৭ জন অনূর্ধ্ব ১৫ বছর বয়সী বালকরা অংশগ্রহণ করে। পরে এদের মধ্য থেকে বিভাগীয় পর্যায়ের জন্য ১০ জনকে বাছাই করা হয়। এই ১০ জন থেকে পরবর্তীতে বিভাগীয় দল গঠনে খেলোয়াড় চূড়ান্ত করা হবে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

বিস্তারিত পড়ুন...

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন