শেরপুরে ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

নিজস্ব প্রতিনিধি :

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি-২০২৪-২৫ আওতায় জেলা ক্রিকেট অফিসের আয়োজনে শেরপুর জেলা ক্রিকেট প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ ২৪ ডিসেম্বর ( মঙ্গলবার) দুপুর ১টায় শেরপুর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর শাহ্ কামাল উদ্দিনের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসকের প্রতিনিধি অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) মো. মনিরুল হাসান ৷

ক্রীড়া অফিস সূত্রে জানা যায়, জেলা ক্রিকেট প্রতিযোগিতায় ৪টি দল প্রথম রাউন্ডে অংশগ্রহণ করে ৷ পরবর্তীতে ফাইনাল ম্যাচে আইডিয়াল ক্রিকেট একাডেমি বনাম ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি অংশগ্রহণ করে।

ফাইনাল খেলায় আইডিয়াল ক্রিকেট একাডেমি প্রথম ইনিংসে ১০০ রানে টার্গেটে দিলে ২য় ইনিংসে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমি ৯০ রানে অলআউট হয়৷ মাত্র ৯ রানের ব্যবধানে চ্যাম্পিয়ন দল হিসেবে আইডিয়াল ক্রিকেট একাডেমি পুরস্কার গ্রহণ করে ৷

উক্ত খেলায় ম্যান অফ দা ম্যাচ হিসেবে পুরস্কার আইডিয়াল ক্রিকেট অ্যাকাডেমির খেলোয়াড় ফয়সাল ৷

ক্রীড়াবিদ জিন্নত আলীর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাংগঠনিক সম্পাদক মো. আবু হানিফ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জাহিদুল হক খান সৌরভ, আম্পায়ার হাকিম বাবুল, ক্রীড়াবিদ আব্দুল মান্নান প্রমুখ।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

বিস্তারিত পড়ুন...

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন