শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক :

শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা (২৪ নভেম্বর রবিবার থেকে ২৬ নভেম্বর মঙ্গলবার পর্যন্ত) অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষ্যে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রবিবার উদ্‌বোধনী অনুষ্ঠান ও মঙ্গলবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে।

প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ প্রকৌশলী সাখাওয়াত হোসেন। ইন্সট্রাকটর (নন-টেক) মোস্তাফিজুর রহমান মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপাধ্যক্ষ তাছলিমা আক্তার ও উপাধ্যক্ষ দেবব্রত কুমার নাথ, চিফ ইন্সট্রাক্টর (টেক) সিভিল মোহাম্মদ মাইনুল ইসলাম, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) রসায়ন পরিমল চন্দ্র দে, চিফ ইন্সট্রাক্টর (নন-টেক) কম্পিউটার বুলবুল আহম্মেদ, ইন্সট্রাক্টর (নন-টেক) ইংরেজি মো. হাফিজুর রহমান, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মো. উজ্জ্বল মিয়া, ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার মেহেদী হাসান, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স নাদিম আল সাঈদ খান, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রিক্যাল সৃজন সরকার, ইন্সট্রাক্টর (টেক) সিভিল জসিম উদ্দিন, ইন্সট্রাক্টর (টেক) ইলেকট্রনিক্স নাজমুল আহসান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার জাহিদুল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) কম্পিউটার ওবায়দুল আল নোমান, জুনিয়র ইন্সট্রাক্টর (টেক) এভায়রনমেন্টাল মো. হাসিবুল হাসানসহ ইন্সটিটিউটে কর্মরত সকল প্রকৌশলী, শিক্ষক, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, স্থানীয় সাংবাদিকগণ ও সুধীজন উপস্থিত ছিলেন।

৩ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সাইকেল দৌড়, মার্বেল দৌড়, গোলক নিক্ষেপ, স্টাম্প ভাঙ্গা, বালিশ যুদ্ধ, হাড়ি ভাঙ্গা, দীর্ঘ লাফ ও উচ্চ লাফসহ বেশ কিছু আকর্ষণীয় খেলা অনুষ্ঠিত হয় । এছাড়াও বিশেষ আকর্ষণ ছিল তৈলাক্ত কলাগাছ বেয়ে উপরে উঠা ও বস্তা দৌড়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

বিস্তারিত পড়ুন...

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন