শেরপুরে শহিদ ইছা স্মৃতি ফুটবল ফাইনাল অনুষ্ঠিত।

মো. নূর ই আলম চঞ্চল :

শেরপুরে শহিদ ইছা স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯শে জুলাই) বিকাল ৫ টার পৌর শহরের বারাক পাড়া টাওয়ার সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো. ছানুয়ার হোসেন ছানু।

শহিদ ইছা স্মৃতি ফাউন্ডেশনের আহ্বায়ক মো. ওয়াসিম আকরামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ মো. খোরশেদ আলম ইয়াকুব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন শেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান জননেতা আলহাজ মো. হুমায়ুন কবির রুমান।

এতে সম্মানিত অতিথি ছিলেন সদর উপজেলার সাবেক ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ বায়েযীদ হাছান। বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র মো. কামাল হোসেন, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম রেজা, চরমোচারিয়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ এস.এম সাব্বির আহমেদ খোকন, ৮নং ওয়ার্ডের সাবে কাউন্সিলর মো. তৌহিদুর রহমান বিদ্যুৎ, সমাজ সেবক মো. মমতাজ আলী, জেলা যুবলীগ নেতা মো. আব্দুল মতিন ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. নাজমুল ইসলাম সম্রাট।

হাজার হাজার ফুটবল প্রেমী দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশগ্রহণ করে মীরগঞ্জ মেইন সিটি ক্লাব ও মীরগঞ্জ মুক্তি সংঘ একাদশ। নির্ধারিত সময়ে খেলাটি ২-২ গোলে অমিমাংসিত থাকে। ফলে টাইব্রেকারে ফলাফল নির্ধারিত হয়। এতে মীরগঞ্জ মেইন সিটি ক্লাব ১-০ গোলে জয়ী হয়ে চ্যাম্পিয়ন হয়।

খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ৪০ হাজার টাকা প্রাইজমানিসহ চ্যাম্পিয়ন ট্রফি প্রদান করা হয়। অপরদিকে রানার্স আপ দলকে ২০ হাজার টাকা প্রাইজমানিসহ রানার্সআপ ট্রফি প্রদান করা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

বিস্তারিত পড়ুন...

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন