ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল উদ্বোধন।

ঝিনাইগাতী (শেরপুর) প্রতিনিধি: 

শেরপুরের ঝিনাইগাতীতে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯জুলাই) সকাল ১১ টায় স্থানীয় শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। ঝিনাইগাতীর ইউএনও মো. আশরাফুল আলম রাসেল এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এ.ডি.এম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা।

অন্যান্যের মধ্যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, উপজেলা প্রাথিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভীন প্রমূখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আজকের শিশুদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সম্পর্কে জানতেই এ খেলার আয়োজন করা হয়েছে। শিশুরা যেনো তাঁদের সম্পর্কে জানতে পারে। কেননা আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ।

উপজেলার ৭টি ইউনিয়ন থেকে চুড়ান্ত পর্বে ওঠে আসা ৭টি বালক এবং ৭টি বালিকা দল এতে অংশ গ্রহন করছে। আগামী বৃহস্পতিবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী খেলায় অংশ গ্রহন করে ধানশাইল বনাম হাতিবান্দা বালক দল‌। এতে হাতিবান্দা ৩-০ গোলে জয়লাভ করে।

অপরদিকে বালিকা দলের খেলা অনুষ্ঠিত হয় ঝিনাইগাতী ও নলকুড়া একাদশের মধ্যে। এতে নলকুড়া ১-০ গোলে জয়লাভ করে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

নিজস্ব প্রতিনিধি : শেরপুরে আজকের তারুণ্য স্বেচ্ছাসেবী সংগঠন এবং যুব রেড ক্রিসেন্ট শাখার মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে আজকের তারুণ্য দল ১-০ গোলে যুব রেড ক্রিসেন্ট দলকে…

বিস্তারিত পড়ুন...

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

স্টাফ রিপোর্টার, শেরপুর ‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’—এই স্লোগানে শেরপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নাগরিক প্ল্যাটফর্ম জনউদ্যোগ শেরপুর জেলা কমিটি। ৩ জুন (মঙ্গলবার) সকালে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন