শেরপুরে ব্রহ্মপুত্র নদে হাজারো পুণ্যার্থীর অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি:

জগতের সব পাপ-পঙ্কিলতা থেকে মুক্তি ও পুণ্যলাভের আশায় শেরপুরের পুরাতন ব্রহ্মপুত্র নদে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী অষ্টমী স্নানোৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত এ স্নানে অংশগ্রহণ করেন হাজারো নারী-পুরুষ, বৃদ্ধ ও শিশু।

শেরপুর-জামালপুরের পরিত্যাক্ত পুরাতন ফেরিঘাট সংলগ্ন ব্রহ্মপুত্র নদের দক্ষিণ প্রান্তে এ উপলক্ষে জনসমাগমে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। শেরপুর, জামালপুর, টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত হাজারো পুণ্যার্থীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

স্নান শেষে পুণ্যার্থীরা স্থানীয় দয়াময়ী মন্দিরে পূজা-অর্চনা ও অর্ঘ্য প্রদান করেন। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে বসে ঐতিহ্যবাহী অষ্টমী মেলা। প্রতিবছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এ স্নানোৎসব এবং অষ্টমী মেলা অনুষ্ঠিত হয়ে থাকে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন