শেরপুরে ৪৪ টি গির্জায় নানা আয়োজনের মধ্য দিয়ে বড় দিন পালিত হয়েছে

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব ‘শুভ বড় দিন’ শেরপুরে ৪৪ টি ধর্ম পল্লিতে নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। মঙ্গলবার রাতে এ উৎসবের সূচনা করা হয় নিশি জাগরনী খ্রীষ্টযাগের মধ্যে দিয়ে। বুধবার সকাল সাড়ে নয়টায় ধর্মপল্লীগুলোতে আনুষ্ঠানিকভাবে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়।

 

 

দিবসটি জাঁকজমক ভাবে আদিবাসী নৃগোষ্ঠী অধ্যুষিত ঝিনাইগাতী উপজেলার মরিয়মনগর ও নালিতাবাড়ী উপজেলার বারোমারী সাধু জর্জের ধর্মপল্লী সহ ঝিনাইগাতীতে ১৮টি, শেরপুর সদরে ৭টি, নালিতাবাড়ীতে ৭টি, নকলায় ৩টি এবং শ্রীবরদীতে ৯টি সহ মোট ৪৪টি স্থানে একই সময়ে প্রার্থনা, আলোচনা সভা ও কীর্তন অনুষ্ঠিত হয়েছে।

 

 

ঝিনাইগাতীর মরিয়মনগর সাধু জর্জের ধর্মপল্লীতে প্রার্থনা পরিচালনা করেন, ফাদার লরেন্স রিবেরু (সিএসসি) পাল পুরোহিত।

 

 

খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে আদিবাসী পল্লীগুলোতে নানা সাজে সজ্জিত করা সহ আনন্দ উৎসবে মেতে উঠেছে আদিবাসীরা।

 

 

“শুভ বড় দিন” নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসনের পাশাপাশি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর শেরপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।   ১৭ জুলাই (বৃহস্পতিবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মোঃ নমশের আলম।। শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (৩১ মে) দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন