শেরপুরের গারো পাহাড়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে ফাতেমা রানীর তীর্থোৎসব।

ছবি : মো. নমশের আলম শেরপুর। বারোমারীর পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে ফাতেমা রাণীর তির্থোৎসবে আলোর মিছিল।

দৈনিক শেরপুর রিপোর্ট :

১৯৪২ খ্রিষ্টাব্দে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারীতে প্রায় ৪২ একর উঁচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা হয় বারমারী ধর্মপল্লীটি।

 

শেরপুরের গারো পাহাড়ে বৃহস্পতিবার শুরু হচ্ছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের দুই দিনব্যাপী ফাতেমা রানীর তীর্থোৎসব। জেলার সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার বারোমারী পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে প্রতিবছর অক্টোবর মাসের শেষ বৃহস্পতি ও শুক্রবার এই উৎসব অনুষ্ঠিত হয়। 

এই উৎসবকে সামনে রেখে বৃহত্তর ময়মনসিংহের খ্রিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের মাঝে উচ্ছ্বাস ব‌ইছে। দেশি বিদেশি হাজার হাজার পুণ্যার্থীর অংশগ্রহণে এই উৎসব উপলক্ষ্যে তীর্থস্থানটি বর্ণিল সাজে সাজানো হয়েছে।

আয়োজক কমিটি সূত্রে জানা গেছে, এবারের অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন ঢাকা ধর্ম মহাপ্রদেশের সহকারী বিশপ সুব্রত গমেজ।

ছবি : মো. নমশের আলম শেরপুর। বারোমারীর পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে ফাতেমা রাণীর তির্থোৎসবে প্রর্থনায় ভক্তগন।

 

উল্লেখ্য ১৯৪২ খ্রিষ্টাব্দে শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বারমারীতে প্রায় ৪২ একর উঁচু পাহাড়ি ভূমিতে প্রতিষ্ঠা হয় বারমারী ধর্মপল্লীটি।

 

এই স্থানটি খ্রিষ্ট ভক্তদের জন্য একটি ধর্মীয় পবিত্র স্থান। ১৯৯৮ খ্রিষ্টাব্দ থেকে এখানে ফাতেমা রানীর তীর্থ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর অক্টোবরের শেষ বৃহস্পতি ও শুক্রবার নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে এই তীর্থ উৎসব অনুষ্ঠিত হয়। দেশবিদেশের পুণ্যার্থী সহ ধর্ম বর্ণ নির্বিশেষে প্রায় লাখো মানুষের আগমন ঘটে এই তীর্থোৎসবে।

ছবি : মো. নমশের আলম শেরপুর। বারোমারী পাহাড়ে সাধু লিওর ধর্মপল্লিতে স্থাপিত ৪২ ফুট উঁচু ফাতেমা রাণীর প্রতিকৃতি।

 

তীর্থোৎসবের সমন্বয়কারী রেভারেন্ট ফাদার তরুণ বনোয়ারি বলেন, ‘বারোমারী পাহাড়ে অবস্থিত সাধু লিওর ধর্মপল্লী একটি ঐতিহাসিক তীর্থভূমি। দেশি-বিদেশি হাজার হাজার খ্রিষ্টান ধর্মাবলম্বী মানুষ ধর্মীয় চেতনায় ফাতেমা রানীর তীর্থোৎসবে অংশগ্রহণ করেন। তীর্থোৎসবকে ঘিরে প্রতিবছরের ন্যায় এবারও নিরাপত্তার জন্য প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দিচ্ছেন।’

জানা গেছে তীর্থোৎসবে ৩০০ এপিবিএন পুলিশসহ জেলার আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। উৎসব চলাকালে পুরো ধর্মপল্লী ও আশপাশের এলাকা কঠোর গোয়েন্দা নজরদারিতে থাকবে বলে জানিয়েছেন সহকারী পুলিশ সুপার দিদারুল ইসলাম।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর শেরপুর জেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট-এর শেরপুর জেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।   ১৭ জুলাই (বৃহস্পতিবার) কেন্দ্রীয় কমিটির সভাপতি অর্পনা রায় দাস, সাধারণ সম্পাদক…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত

মোঃ নমশের আলম।। শেরপুরে ধর্মীয় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। শুক্রবার (৩১ মে) দুপুরে শহরের গোপাল জিউর মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হয়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন