ঝিনাইগাতীতে বন্যহাতির পায়ে পিষ্ট হয়ে দুইজনের মৃত্যু

মোঃ নমশের আলম

শেরপুরের সীমান্তবর্তী ঝিনাইগাতী উপজেলার গজনী বিট এলাকায় বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে দুইজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—উত্তর গান্ধিগাঁও এলাকার আজিজুর রহমান আকাশ (৪২) এবং বড়গজনী এলাকার এপিলিস সাংমা (৪৫)। মঙ্গলবার (২০ মে) রাতে দরবেশতলা ও বড়গজনী এলাকায় পৃথক এই দুটি দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানা যায়, আজিজুর রহমান আকাশ স্থানীয় নকশী বাজার থেকে বাড়ি ফেরার পথে দরবেশতলা এলাকায় পৌঁছালে জঙ্গলে ওঁৎ পেতে থাকা বন্য হাতির একটি দল তাকে আক্রমণ করে। তার চিৎকারে স্থানীয়রা মশাল নিয়ে ছুটে এলে হাতির দল সরে যায়। গুরুতর আহত অবস্থায় আকাশকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি তিন সন্তানের জনক।

অপরদিকে, একই রাতে এপিলিস সাংমা বাকাকুড়া বাজার থেকে বাড়ি ফেরার সময় গজনী চৌরাস্তা মোড় এলাকায় হাতির সামনে পড়েন। হাতির আক্রমণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় এবং দেহটি ছিন্নবিচ্ছিন্ন হয়ে পড়ে। তিনি এক ছেলে ও এক মেয়ের জনক ছিলেন।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল আলম রাসেল, ঝিনাইগাতী থানার ওসি মো. আল আমিন, রাংটিয়া রেঞ্জের সহকারী বন সংরক্ষক এসবি তানভীর আহমেদ ইমন, রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম, কাংশা ইউপি চেয়ারম্যান আতাউর রহমানসহ স্থানীয় জনপ্রতিনিধিরা। তারা নিহতদের পরিবারের খোঁজখবর নেন ও সমবেদনা জানান।

স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরেই গজনী বিট এলাকার জঙ্গলে একটি বন্য হাতির দল অবস্থান করছে। সন্ধ্যার পরপরই তারা খাদ্যের সন্ধানে লোকালয়ে নেমে আসে। গত সোমবার রাতেও ওই এলাকায় দুটি বন বাংলো, কয়েকটি বাড়িঘর, ধানের খেত, কলাবাগান ও একটি মন্দিরে হাতির হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

    শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

    বিস্তারিত পড়ুন...

    কোনাবাড়ীতে ৯০ বছরের বৃদ্ধাকে কুপিয়ে হত্যা, মামলা আসামি গ্রেফতার

      স্টাফ রিপোর্টার :   গাজীপুর জেলার কোনাবাড়ী থানার বহুল আলোচিত ৯০ বছর বয়সী বৃদ্ধ নাসির পালোয়ানকে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত অন্যতম অভিযুক্ত মো. নাওফিল রাব্বি ওরফে রাব্বি শেখ (২৩)-কে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন