শেরপুরে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

 

দৈনিক শেরপুর রিপোর্ট :

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ দাবি আদায়ের লক্ষ্যে ১৫ জানুয়ারি বুধবার দুপুর দুইটায় জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল ও আকরামুজ্জামান রাহাত এর সৌজন্যে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও আকরামুজ্জামান রাহাতের অনুসারীরা শেরপুর জি কে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহর প্রদক্ষিণ শেষে থানা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশ করেন। বিপুলসংখ্যক নেতা-কর্মীদের অংশগ্রহণে দীর্ঘ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এ সয় মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে নানা স্লোগান দেন। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, নির্বাচন কমিশন সংস্কার চাই, আওয়ামী লীগের বিচার চাই, শেখ হাসিনার বিচার চাই ইত্যাদি স্লোগানে মুখরিত করে মিছিলে আসা বিএনপির নেতাকর্মীরা।

পরে থানার মোড় চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আকরামুজ্জামান রাহাত, জেলা আইনজীবী সমিতির সভাপতি আসাদুজ্জামান মোরাদ, সাবেক ক্রীড়া সম্পাদক এনামুল হক বিপু, আনোয়ারুল হক বাপ্পী সহ বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর…

বিস্তারিত পড়ুন...

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন