শেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি স্থগিত ঘোষণা 

 

নিজস্ব প্রতিনিধি : 

 

শেরপুর জেলা বিএনপি’র আংশিক আহ্বায়ক কমিটি গঠনের দুই মাস না যেতেই স্থগিত ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দলের গৃহীত সিদ্ধান্ত বলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা জানানো হয়।

পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত শেরপুর জেলা বিএনপি’র নামে কোন সাংগঠনিক কার্যক্রম চালানো যাবে না বলে ওই বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রহুল কবির রিজভী।

এর আগে গেল বছরের ৪ নভেম্বর (সোমবার) বিকেলে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিন সদস্য বিশিষ্ট জেলা বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আহ্বায়ক করা হয় বিলুপ্ত জেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. হযরত আলীকে। যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ও সদস্য সচিব করা হয় আব্দুল আওয়াল চৌধুরীকে। দুই মাস পার না হতেই ২ জানুয়ারি বৃহস্পতিবার ওই কমিটির কার্যক্রম স্থগিত করা হলো। পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণার পরিবর্তে আংশিক কমিটি ঘোষণা এবং ওই কমিটিতে তিনবারের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি মাহমুদুল হক রুবেল না থাকায় বিএনপির একটি অংশের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।

এদিকে কমিটি ৪ নভেম্বরের ঘোষিত আহ্বায়ক কমিটির কার্যক্রম স্থগিত বিএনপির একাংশের মাঝে আনন্দ সৃষ্টি হয়। রাতেই বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণসহ আনন্দ মিছিল করেন। জেলা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতা কর্মীরা মাহমুদুল হক রুবেল এর বাসায় এসে সৌজন্য সাক্ষাৎ করার জন্য ভিড় করেন। সেই সাথে মাহমুদুল হক রুবেল এর নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা) থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রা করে জেলা শহরের তার বাসায় এসে ও শুভেচ্ছা জানায়।

এ সময় মাহমুদুল হক রুবেল উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমরা বিগত দুই মাস কমিটি নিয়ে কোন সমালোচনা না করে যেভাবে শান্তিপ্রিয় ভাবে অবস্থান করছিলাম ঠিক সেভাবেই আমরা এখনো থাকবো। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের জন্য যে সিদ্ধান্ত নেবেন আমরা তা মেনে নেব ইনশাল্লাহ।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর…

বিস্তারিত পড়ুন...

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন