শেরপুরে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৃথক শোভযাত্রা অনুষ্ঠিত 

দৈনিক শেরপুর ডেস্ক  :

শেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। 

১ জানুয়ারি (বুধবার) সকালে জেলা ছাত্রদলের আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সভাপতি নেয়ামুল হাসান আনন্দ, সাধারণ সম্পাদক নাঈম হাসান উজ্জ্বল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

পরে তাদের নেতৃত্বে বিভিন্ন ব্যানার ও ফেস্টুনসহ এক বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে এসে শেষ করা হয়। এছাড়া জেলা ছাত্রদলের আয়োজনে শেরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির আয়োজন করা হয়।

এদিকে সদর থানা ছাত্রদলের সদস্য সচিব সুমন আহমেদ ও শহর ছাত্রদলের সদস্য সচিব খালেদুজ্জামান সিদ্দিকী আসিফ এর নেতৃত্বে শহরের নিউমার্কেট চত্বর থেকে পৃথক একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নিউ মার্কেটে এসে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এ সময় ছাত্রদলের বিভিন্ন কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর…

বিস্তারিত পড়ুন...

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন