শেরপুরে বিএনপি নেতা হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

দৈনিক শেরপুর রিপোর্ট :

 

শেরপুর জেলা বিএনপির আহবায়ক মোঃ হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এডিটিং করা অপপ্রচারের প্রতিবাদে পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

২৯ ডিসেম্বর রোববার বেলা বারোটায় জেলা শহরের ৩ নং ওয়ার্ডের ছাত্র জনতা ও বিএনপি সমর্থকদের আয়োজনে ঢাকলহাটি পুরাতন জামে মসজিদের সামনে এ পথসভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন, স্থানীয় মুক্তিযোদ্ধা আমিনুল ইসলামের কন্যা জান্নাতুল ফেরদৌস, ভাষা সৈনিক হবিবুর রহমানের পুত্র সোহানুর রহমান লিখন, কামরুল ইসলাম, বাদসা মিয়া, সোহেল ও রফিক।

এ সময় বক্তারা বলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও সমাজসেবক মোঃ হযরত আলী সম্প্রতি শেরপুর পৌরসভার ৩ নং ওয়ার্ডের একটি বিরোধপূর্ণ জমির গাছ কাটায় বাঁধা দেওয়ায় বিক্ষুব্ধ হয় গাছ কাটার পক্ষের লোকজন। এরই জের ধরে সম্প্রতি ফেইসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে হযরত আলীর বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও এডিটিং করা বিভিন্ন ভিডিও ও অডিও পোস্ট করে যাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। সেই সাথে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য দাবি জানাই।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

জুলাই গণঅভ্যুত্থান দিবসে শেরপুরে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি : জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রতীকী ম্যারাথন। শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টায় শহরের তিনআনী বাজার কলেজ মোড় শহীদ মাহবুব চত্বর…

বিস্তারিত পড়ুন...

তারেক রহমানকে কটূক্তির প্রতিবাদে শেরপুরে যুবদলের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, শেরপুর : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটূক্তি ও ষড়যন্ত্রের প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের নিউমার্কেট মোড় থেকে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন