মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন।

সংগৃহীত ছবি :

 

নিউজ ডেস্ক ।।

 

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সংসদ উপনেতা বর্ষীয়ান রাজনীতিক মতিয়া চৌধুরীর জানাজা সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১০টার দিকে রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।

এর আগে মতিয়ার চৌধুরীর মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স তাঁর বাসভবন রমনা অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে পৌঁছায়। সেখানে শেষ বিদায় জানাতে ভিড় করেন তার ভক্ত-অনুসারী ও স্বজনরা। পরে সেখানেই তাঁর জানাজা সম্পন্ন হয়।

মতিয়া চৌধুরীর ভাই মাসুদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফনের জন্য সিটি করপোরেশনের কাছে নতুন জায়গা চাওয়া হয়েছে। জায়গা পেলে সেখানে দাফন করা হবে, না পেলে তার স্বামী বজলুর রহমানের কবরে দাফন করা হবে।

শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য ছিলেন মতিয়া চৌধুরী। তাঁর নির্বাচনী এলাকার মানুষের দাবি থাকলেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তাঁর মরদেহ সেখানে নেয়া হবে না বলে জানান মাসুদুল চৌধুরী।

গতকাল বুধবার (১৬ অক্টোবর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন মতিয়া চৌধুরী। তাঁর মামা মোস্তফা জামাল হায়দার জানান, সকালে কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত মতিয়া চৌধুরীকে হাসপাতালে আনা হয়। সব চেষ্টা ব্যর্থ করে দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

পরিবেশ রক্ষায় কঠোর আইনি পদক্ষেপের আহ্বান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের

নিজস্ব প্রতিনিধি : “এই দেশ শুধু ধনীদের জন্য না—এটা সবার জন্য।” পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান দেশের প্রাকৃতিক সম্পদ রক্ষায় কার্যকর রাষ্ট্রীয়…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে মহান স্বাধীনতা দিবসে মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ

  স্টাফ রিপোর্টার, শেরপুর:   শেরপুরে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকালেই শহরের মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে মুক্তিযুদ্ধের…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন