শ্রীবরদীতে অন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

নিউজ ডেস্ক :

 

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধত’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেরপুরের শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে এ উপলক্ষ্যে মানববন্ধন, র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালী বের হয়। পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ। এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রুহুল আমিন কালাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াতে ইসলামি বাংলা দেশের অমীর আজহারুল ইসলাম মিস্টার প্রমুখ।

বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলে এবং সরকারের পতন ঘটে। তাই দুর্নীতি থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। সকল পর্যায়ের দুর্নীতিকে রুখতে নিজেদের সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম আজ ঐক্যবদ্ধ হয়েছে। অমরা প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশ হবে সকল দুর্নীতি থেকে মুক্ত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় এসময় শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নিলুফা সুলতানা, হোসনে আরা মাহবুব, আতিয়া বেগম, ইউপি চেয়ারম্যান এডভোকেট আব্দুর রউফ মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

বিস্তারিত পড়ুন...

শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন