শ্রীবরদীতে নববধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের শ্রীবরদীতে আসমানি (১৮) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পৌরসভার সেকদি মহল্লার বাবার বাড়ি থেকে আসমানি মরদেহ উদ্ধার করা হয়। 

মৃত আসমানি সেকদি মহল্লার আহিজল হকের মেয়ে। সে শ্রীবরদী এপিপি ইন্সটিটিউশনের ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী ছিলো। আসমানির রহস্যজনক মৃত্যুতে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

পরিবারের সদস্য ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় মাস আগে আসমানীর সাথে উপজেলার চককাউরিয়া গ্রামের খলিলুর রহমানের বিবাহ হয়। এরপর থেকে সে স্বামী ও তার মা-বোনের সাথে ঢাকায় থাকতো। কয়েকদিন আগে সে এসএসসি টেস্ট পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য ঢাকা থেকে শ্রীবরদীর সেকদি মহল্লায় বাবার বাড়িতে আসে।

মঙ্গলবার সকালে আসমানির বাবা আহিজল হক তাকে বাড়িতে রেখে রুটি আনার জন্য হোটেলে যান। বাড়িতে ফিরে তিনি বসত ঘরের দরজা বন্ধ দেখতে পান। পরে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে আসমানির মরদেহ ঘরের ধরনার সাথে ঝুলন্ত দেখতে পান। তার চিৎকারে আশেপাশের লোকজন এসে পুলিশকে খবর।

পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা নিয়ে আসে। তবে কি কারণে সে মারা গেছে তার পরিবার ও স্থানীয়রা কেউ বলতে পারেন নাই।

থানা অফিসার ইনচার্জ আনোয়ার জাহিদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

বিস্তারিত পড়ুন...

শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন