শ্রীবরদীতে রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

 

নিজস্ব প্রতিনিধি।।

 

শেরপুরের শ্রীবরদীতে হাবিবুল্লাহ (৩৫) নামের এক রাজমিস্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে উপজেলার কাকিলাকুড়া ইউনিয়নের উত্তর খোশালপুর গ্রামের ওই রাজমিস্ত্রীর শ্বশুর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে শ্রীবরদী থানা পুলিশ।

নিহত হাবিবুল্লাহ একই উপজেলার কাকিলাকুড়া চিথলিয়া গ্রামের শরাফত আলীর ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, হাবিবুল্লাহ দীর্ঘদিন থেকে স্ত্রী ও সন্তানসহ শ্বশুর বাড়িতে বসবাস করে আসছেন। গতরাতে রাতে সে পরিবারের লোকজনের সাথে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। বুধবার ভোরে হাবিবুল্লাহ এর স্ত্রীর বড় ভাই বিল্লাল হোসেন ফজরের নামাজের জন্য অজু করতে টিউবওয়েল পাড়ে যায়। এসময় তিনি হাবিবুল্লাহকে আমগাছের ডালে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

এসময় তার ডাক-চিৎকারে লোকজন ছুটে আসে। পরে তারা হাবিবুল্লাহর বাবাকে এবং পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

বিস্তারিত পড়ুন...

শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন