শেরপুরে যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত।

দুর্ঘটনাকবলিত সিয়াম ও মেঘলা পরিবহণের দুই বাস

নিউজ ডেস্ক।।

শেরপুরের শ্রীবরদীতে সিয়াম ও মেঘলা পরিবহণ নামের যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন আহত হয়েছে।বুধবার (২৫ সেপ্টেম্বর) সকালে শ্রীবরদী উপজেলার পৌর এলাকার শেখদি মোড়ে এ দুর্ঘটনা ঘটে। 

এতে আহতরা হলেন, তারিকুজ্জামান তারা (৩৫), শাহাদত হোসেন (৪০), বাবু (২৪), শফিকুল (৫০), ইমরান হোসেন (৫০), বিউটি (২৪), মনির (২৮), হুসনে আরা (৪৮), সুবর্ণা (২৩), আবুল কালাম আজাদ (২৬), হোসেন (২৪), জামাল বাদশা (৬০), রায়হান (২২), শহিদুর (২৫), রুবেল (৩০), রফিকুল (৪৫), শিবু (২২), সাহাবাজ (৬০)।

আহতদের মধ্যে রাজিবপুরের মনিরকে উন্নত চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়াও দেওয়ানগঞ্জ উপজেলার মৃত জাবেল রহমানের ছেলে শফিকুল (৫০) শ্রীবরদী হাসপাতালে ভর্তি রয়েছেন। বাকিদের পরিচয় জানা যায়নি।

জানা যায়, বুধবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা বকশীগঞ্জ-সানন্দবাড়ী গামী মেঘলা পরিবহণ ও রৌমারি থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে সিয়াম পরিবহনের বাস দুইটি শেখদি মোড়ে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এঘটনায় ১৮ জন আহত হয়। এসময় উভয় বাসের ড্রাইভাররা পালিয়ে যায়।

এঘটনায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ বলেন, দুর্ঘটনায় আহতদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

বিস্তারিত পড়ুন...

শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন