শেরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, আহত ২

 

নিজস্ব প্রতিবেদক ।।

শেরপুরের শ্রীবরদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান মিজান (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। এসময় আহত হয়েছেন তার ২ চাচাতো ভাই

 

আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ১১ টার দিকে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ভারেরা গ্রামে এ ঘটনা ঘটে।মিজানুর রহমান মিজান শ্রীবরদীর ভারেরা গ্রামের মৃত পোস্টমাস্টার কদম আলীর ছেলে। সে এ বছর ভারেরা শমির উদ্দিন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নিজেদের নতুন ঘরের কাজ করার সময় বিদ্যুৎ সংযোগের জন্য বিদ্যুতের খুঁটি থেকে তার আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় মিজান। এসময় তাকে বাঁচাতে গিয়ে মিজানের দুই চাচাতো ভাই ইমরান (৩১) ও বিপুল (২৭) আহত হয়। আহতদের শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

এ ব্যাপারে শ্রীবরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান সিদ্দিকী বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের পক্ষ থেকে লাশ বিনা ময়নাতদন্তে দাফন করার জন্য আবেদন করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

বিস্তারিত পড়ুন...

শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন