জুমার নামাজে গিয়ে মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত, আহত ১

 

নিজস্ব প্রতিনিধি।।

 

শেরপুরের শ্রীবরদীতে জুমার নামাজ আদায় করতে গিয়ে মোটরসাইকেলের সাথে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত ও একজন আহত হয়েছেন। আজ শুক্রবার (১৭ ই মে) দুপুরে শেরপুর-শ্রীবরদী সড়কের শ্রীবরদী উপজেলার ভাড়েরা মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত’রা হলেন, শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া বাজার এলাকার মকুল মিয়ার ছেলে মো. হৃদয় (১৯) ও এক‌ই এলাকার তারা মিয়ার ছেলে মো. ফয়সাল (১৯)। এ ঘটনায় আহত যুবক তৌহিদ (২০) এক‌ই এলাকার মো. মাসুদ পারভেজের ছেলে। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, হতাহতরা পরস্পর তিন বন্ধু। শুক্রবার দুপুরে জুমার নামাজের সময় তিন বন্ধু একটি মোটরসাইকেল যোগে উপজেলার কুড়িকাহনীয়া বাজার হতে শ্রীবরদী বাজারে যাচ্ছিলেন। পথিমধ্যে শেরপুর-শ্রীবরদী সড়কের ভারেরা মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই মারা যান হৃদয়। এ ঘটনায় গুরুতর আহত হন ফয়সাল ও তৌহিদ। স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় ফয়সালকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত মো. মাসুদকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাইয়ুম খান সিদ্দিকী বলেন, “পুলিশ মোটরসাইকেল ও অটোরিকশাটি উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শ্রীবরদীতে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ৫ জনের কারাদণ্ড

    নিউজ ডেস্ক, শেরপুর : প্রকাশিত: ১৭ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে…

    বিস্তারিত পড়ুন...

    শ্রীবরদীতে বন্য হাতি দ্বারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে চেক বিতরণ

    নিউজ ডেস্ক : প্রকাশিত: ১৬ জুলাই ২০২৫ শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে গারো পাহাড় থেকে লোকালয়ে নেমে আসা বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ২৩টি পরিবারের মাঝে ক্ষতিপূরণ বাবদ ৭ লাখ ৮০…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন