শেরপুর শহরে অগ্নিকাণ্ড : পুড়ে গেছে বাসাবাড়ি ও দোকান 

নিজস্ব প্রতিনিধি : 

 

শেরপুর জেলা শহরে গৌরিপুর মহল্লার বউবাজার এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বাড়ির মালিক ও চারজন ভাড়াটিয়ার বাসাবাড়ির সব আসবাবপত্র এবং তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

বুধবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ৭.১৫ টার দিকে শেরপুর পৌর শহরের গৌরিপুর বউবাজার সংলগ্ন মো. আব্দুল বারি মিয়ার বসতবাড়িতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে বাড়িতে বসবাসকারী ভাড়াটিয়া মো. মানিক মিয়া, মো. কামাল উদ্দিন, মোছা. মনোয়ারা বেগম ও মো. সোহাগ মিয়া এবং দোকান মালিক শ্রী চয়ন দে, শ্রী মঙ্গল কালোয়ার, শ্রী সুবল দে এর দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে।

 

বাড়ির ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত কামাল উদ্দিন জানান, ‘ রাত ৭.১৫ টার দিকে আমি আর আমার ছেলে দুজনেই তখন ঘরের ভিতরে ছিলাম। হঠাৎ আমার ছেলে চিৎকার দিয়ে বলে আব্বু উপরে আগুন। আমি উঠে দেখি উপরে আগুন জ্বলছে। আমার পাশের রুম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ওই রুমের ভাড়াটিয়া মানিক মিয়া। রুমটি গত দু’দিন যাবত তালাবদ্ধ ছিল। আমার ও অন্যান্য ভাড়াটিয়াদের চিৎকারে প্রতিবেশীরা এসে আগুন নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসকে ফোন করেন। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনেন। আমার রুমের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। প্রায় ৩ লাখ টাকার মালামাল ছিল। ‘

 

ক্ষতিগ্রস্ত মনোয়ারা বেগম বলেন,’ আমি কিছুই বের করতে পারি নাই। আমার সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এতে আমার ২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

ক্ষতিগ্রস্ত ভাড়াটিয়া সোহাগ মিয়া স্ত্রী বলেন, ‘ আমার স্বামী অসুস্থ, তাই আমরা কিছুই বের করতে পারি নাই।সবকিছুই পুড়ে গেছে। আমার প্রায় ২ থেকে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।’ এছাড়াও মানিক মিয়া দুই লাখ পঞ্চাশ হাজার, চয়ন দে ৩০-৪০ হাজার, মঙ্গল কালোয়ার ২০-২৫ হাজার, সুবল দে ২৫-৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন। তারা জানান বাড়ির মালিক ঢাকায় অবস্থান করায় তাদের রুম তালা দেওয়া ছিল। মালিকের আনুমানিক ১৫ থেকে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 

খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন শেরপুর সদর উপজেলার ইউএনও মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুঁইয়া। এসময় তিনি জেলা প্রশাসকের সাথে কথা বলে ক্ষতিগ্রস্তদের জন্য কিছু করতে চেষ্টা করবেন বলে আশ্বস্ত করেন।

এসময় মানবাধিকার সংস্থা আমাদের আইন এর শেরপুর জেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ নাজমুল আলম, মানবাধিকার কর্মী কাজী আবুজর মো. আল-আমিন, অপু, বাদল, ছানোয়ার, গোলাপ, সাংবাদিক শান্ত রায় প্রমুখ এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন