নিজস্ব প্রতিবেদক :
শেরপুর জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া সাজাপ্রাপ্ত কয়েদী আনার আলী (৪২)কে গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে শেরপুর সদর উপজেলার বয়ড়া পরানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আনার আলী শেরপুর সদর উপজেলার মধ্য বয়ড়া গ্রামের আজিত উল্লাহ শেখের ছেলে। র্যাব ১৪ সিপিসি ১ মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার লুৎফা বেগম মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।
র্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকাল ৪ টার দিকে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতিকারী আক্রমন করে। তারা কারাগারের বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন সহ ৫ শ ১৮ জন হাজতি ও কয়েদীকে পালাতে সহায়তা করে। এরপর থেকে জেল পলাতক আসামিদের আটক অভিযান শুরু করেছে র্যাব।
ঘটনার পর পলাতকদের গ্রেফতারে অভিযান শুরু করে র্যাব। এরই আজ দুপুরে দুপুরে শেরপুর সদরের বয়ড়া পরানপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের ৫ মাসের সাজাপ্রাপ্ত আসামি আনার আলীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তারকৃত আনার আলীকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।








