শেরপুর ১৪৮ বোতল বিদেশী মদসহ প্রাইভেটকার আটক : একজন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি :

শেরপুরে ১৪৮ বোতল বিদেশী মদসহ মো. রমজান আলী (২৪) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রমজান আলী জামালপুর জেলার সদর উপজেলার দেউলিয়াবাড়ী (জালিয়ারপাড় মোড়) এলাকার মো. আব্বাছ আলীর ছেলে।

আজ শুক্রবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া চারটার দিকে শহরের খোয়ারপাড় (নওহাটা) মোড় এলাকায় এই ঘটনা ঘটে।এসময় মদ পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিলভার রঙের Phuomio প্রাইভেটকার (রেজিঃ নং ঢাকা মেট্রো-গ-২০-৮৪০১) আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার পুলিশ সুপারের নির্দেশনায় ডিবির অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে এসআই মো. শফিকুর রহমান এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে শহরের খোয়ারপাড় মোড়ে বিসমিল্লাহ মেডিকেল হলের সামনে নালিতাবাড়ী-জামালপুর রাস্তায় উক্ত প্রাইভেট কারে তল্লাশি চালানো হয়। এসময় ৬টি প্লাস্টিকের বস্তায় মোট ১৪০ বোতল ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন