শেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান গ্রেফতার

ছবি : গ্রেফতার মিজানুর রহমান।

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র জনতার উপর হামলার ঘটনায় রুজুকৃত মামলার আসামি মিজানুর রহমান (৪০)’কে গ্রেফতার করেছে র‌্যাব। গ্রেফতার মিজানুর রহমান শেরপুর সদর উপজেলার খাসপাড়া গ্রামের মৃত হাসেন আলীর ছেলে এবং শেরপুর সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান। 

২৩ অক্টোবর মধ্যরাতে রাতে শেরপুর সদর থানাধীন খাসপাড়া এলাকা থেকে মিজানুর রহমান (৪০) কে গ্রেফতার করে ১৪, সিপিসি-১, জামালপুর। র‌্যাবের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‌্যাব জানায় গত ৪ আগস্ট ২০২৪ খ্রি : শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার এক গণমিছিল বের হয়। উক্ত গণমিছিলের উপর বিকাল অনুমান ৪ টার দিকে কতিপয় দুষ্কৃতকারী এলোপাতাড়ি গুলি চালায়। এতে সবুজ মিয়া (১৮) নামের এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় গত ১২ আগস্ট সদর থানায় হত্যা মামলা দায়ের করেন নিহতের ভাই মো. সাদ্দাম হোসেন।

আটক মিজানুর রহমানকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের লক্ষ্যে র‌্যাবের অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন