মহানবী (স.) কে কটূক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ অনুষ্ঠিত।

 

নিজস্ব প্রতিবেদক।।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি মহারাজের কটূক্তির প্রতিবাদে শেরপুরে বিক্ষোভ মিছিল করেছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা ও সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

 

শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মাদ্রাসা প্রাঙ্গণে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ‌ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন শেরপুর জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুহতামিম মাওলানা সিদ্দীক আহমেদ, মাদ্রাসার শিক্ষা সচিব মো. হজরত আলী, ইমাম মাহবুবুল আলম প্রমুখ।

 

এসময় তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহ্বায়ক প্রভাষক মো. শফিউল আলম চানসহ শহরের আলেম শিক্ষার্থী ও মুসল্লিরা উপস্থিত ছিলেন।

 

প্রতিবাদ সমাবেশে বক্তারা ভারতের পুরোহিত রামগিরি মহারাজ ও বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান। সেইসঙ্গে সর্বস্তরের জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান বক্তারা।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন