শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির চাল জব্দ 

ছবি : দৈনিক শেরপুর।

মো. নমশের আলম :

শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩১ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক করেছে অটোবাইকের চালক মো. কামাল হোসেন (৫০) কে। এ ব্যাপারে জড়িতদের খুঁজছে পুলিশ।

শনিবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে শেরপুর সদর উপজেলার ধলা ইউনিয়নের চান্দেরনগর পাঞ্জরভাঙ্গা এলাকা হতে সরকারি ওই চালের বস্তাগুলোসহ অভিযুক্তকে আটক করে সদর থানা পুলিশ।

আটক মো. কামাল হোসেন (৫০) ইজিবাইক চালক। স্থানীয় সূত্রে পুলিশ জানায়, শনিবার দুপুরে সদর উপজেলার গাজীরখামার থেকে ১৬ বস্তা সরকারি চাল ব্যাটারিচালিত ইজিবাইকে করে চান্দেরনগর গারোভিটা এলাকায় নিয়ে যায় চালক কামাল হোসেন। সেখান থেকে আরও কয়েক বস্তা চাল নিয়ে বাকেরকান্দা যাওয়ার পথে পাঞ্জরভাঙ্গা এলাকায় স্থানীয় লোকজন তাকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩১ বস্তা (প্রায় দেড় টন) চাল জব্দ করে।

এ বিষয়ে সদর থানার ওসি জুবায়দুল আলম জানান, ‘এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার সাথে আরও কারা কারা জড়িত আছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন