শেরপুরে জেল পলাতক হত্যা মামলার আসামি আটক।

 

নিজস্ব প্রতিবেদক ।।

 

শেরপুর কারাগার থেকে পলাতক হত্যা মামলার হাজতি রফিক মিয়া (৩৪) কে আটক করেছে র‍্যাব ১৪। রফিক মিয়া শেরপুর সদর থানার দিকপাড়া রঘুনাথপুর গ্রামের বাসিন্দা সলিমুদ্দিন এর ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে গতরাত (১৬ সেপ্টেম্বর) ২১.২০ টায় শেরপুর জেলার শেরপুর সদর থানার দিকপাড়া রঘুনাথপুর গ্রামে অভিযান চালিয়ে রফিক মিয়াকে আটক করে র‌্যাব। র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প এর কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। ‌

 

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকাল চারটায় কয়েক হাজার দুষ্কৃতকারী শেরপুর জেলা কারাগারে আক্রমণ করে। এসময় তারা বিভিন্ন স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করে। কারাগারে আটক ৫ শতাধিক কয়েদি ও হাজতিকে পলায়নে সহায়তা করে তারা।

 

 

ঘটনার পর পলাতকদের আটক করতে অভিযানে নামে র‌্যাব। এর‌ই ধারাবাহিকতায় গতরাতে হাজতি নং-১৩৩৭/২৪ রফিক মিয়াকে আটক করা হয়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রফিক মিয়াকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে। কয়েদিদের গ্রেফতারের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাব।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন