শেরপুর সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীদের মানববন্ধন

 

নিউজ ডেস্ক।।

শেরপুর জেলা সদর হাসপাতালের আউটসোর্সিং কর্মচারীরা বকেয়া বেতনের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। রোববার (১৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় সদর হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতাল ড্রীমস সার্ভিসেস লি. এর আউটসোর্সিং কর্মচারীরা তাদের এক বছরের বকেয়া বেতনের দাবিতে এবং চাকরিতে পুনর্বহালদের দাবিতে এই মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন ২৫০ শয্যা বিশিষ্ট শেরপুর জেলা সদর হাসপাতালের ওয়ার্ড বয় মাহবুব আলম জাহাঙ্গির, অনুদ্বীপ হরিজন, লক্ষ্মী রানি হরিজন, রেখা হরিজন।

এসময় তারা বলেন, “আমরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছি। কিন্তু, গত এক বছর ধরে বেতন পাচ্ছি না। দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ায় পরিবার-পরিজন নিয়ে আমরা মানবেতর জীবন যাপন করছি। ঠিকাদারি প্রতিষ্ঠান এবং হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বারবার ধরনা দিয়েছি। কিন্তু এক বছর পেরিয়ে গেলেও তারা কোনো প্রতিকার করেননি।”

বক্তারা আরও বলেন, ” স্থায়ী কর্মচারীরা মাস শেষে নিয়মিত বেতন পাচ্ছেন। একই পদে চাকরি করেও মাস শেষে আমাদেরকে বেতনের জন্য দ্বারে দ্বারে ঘুরতে হয়‌। দ্রুত সময়ের মধ্যে বকেয়া বেতন পরিশোধসহ চাকরিতে পুনর্বহালের জন্য আমরা অন্তর্বর্তীকালীন সরকারের সুদৃষ্টি কামনা করছি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন