শেরপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত ও আহত ৫ জন।

 

দৈনিক শেরপুর রিপোর্ট।।

 

শেরপুরে প্রতিপক্ষের হামলায় ২ জন নিহত ও ৫ জন আহত হ‌ওয়ার ঘটনা ঘটেছে।জমি সংক্রান্ত বিরোধের জেরে আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার বলাইয়েরচর ইউনিয়নের জঙ্গলদী মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত ব্যক্তিরা হলেন, জঙ্গলদী মধ্যপাড়া গ্রামের মৃত কালু খাঁর ছেলে লালু খাঁ (৫০) ও মৃত সিরু খাঁর ছেলে মোগল খাঁ (৬৫)।

 

 

এ ঘটনায় আহতদের মধ্যে নিহত মোগল খাঁর ছেলে নূর মোহাম্মদ (৪০) ও মৃত তজি খাঁর ছেলে দুলাল মিয়া (৩২) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ
হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার জঙ্গলদী মধ্যপাড়ার খাঁ গোষ্ঠী ও সুতার গোষ্ঠীর মধ্যে দুই একর জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। আজ বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সুতার গোষ্ঠীর ছামেদুল, শামসুদ্দিন, ইব্রাহিম ও আমজাদ মুন্সিসহ অর্ধশতাধিক লোক লাঠি-সোঁটা, দা, ফালা, এক কাইল্যা নিয়ে বিরোধপূর্ণ ওই জমিটি দখল করতে যান।

এ সময় খাঁ গোষ্ঠীর কালু খাঁ ও মোগল খাঁসহ অন্যরা তাঁদের বাধা দেন। এতে সুতার গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র নিয়ে খাঁ গোষ্ঠীর লোকজনের ওপর হামলা করেন। এসময় কালু খাঁ ও মোগল খাঁসহ অন্তত ৭ জন আহত হন। পরে এলাকার লোকজন আশঙ্কাজনক অবস্থায় আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালু খাঁকে মৃত ঘোষণা করেন।

উন্নত চিকিৎসার জন্য মোগল খাঁ নূর মোহাম্মদ খাঁ ও দুলাল খাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বিকেলে মোগল খাঁ মারা যান। ঘটনার পরপরই সুতার গোষ্ঠীর লোকজন পালিয়ে যান।

সংবাদ পেয়ে সদর থানার পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। নিহত কালু খাঁর লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন