শেরপুরে মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষ, নিহত ২ জন অনেকেই আহত।

 

দৈনিক শেরপুর ডেস্ক।।

 

শেরপুর শহরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাইকে ঘোষণা দিয়ে দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষে ২ জন নিহত ও অন্তত ১০ জন আহত হয়েছে। নিহতরা হলেন মিজানুর রহমান (৩৫) ও আরিফুল ইসলাম শ্রাবণ (৩২)। গতরাতে (৯ সেপ্টেম্বর সোমবার) এগারোটার দিকে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত মিজান গৌরীপুর মহল্লার বাসিন্দা হাফেজ আজাহার আলীর ছেলে। অপর নিহত শ্রাবন একই মহল্লার মো. দেলোয়ার হোসেন মিন্টু মিয়ার ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শি ও পুলিশ সূত্রে জানা যায়, দুই দল কিশোরদের মধ্যে কথা কাটাকাটিকে কেন্দ্র করে খোয়ারপাড় ও গৌরিপুর এলাকার লোকজনের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। এ নিয়ে গত তিনদিন ধরে দুই এলাকার লোকজনের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এর জের ধরে ৯ সেপ্টেম্বর রাতে উভয় পক্ষ মাইকে ঘোষণা দিয়ে খোয়ারপাড় মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে তারা সংঘর্ষে জড়ায় এবং এসময় দোকানপাট ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

এসময় নিহত হয় গৌরিপুর মহল্লার মিজানুর রহমান। আহত শ্রাবন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা যান। এতে আহত অন্তত ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ এবং সেনাবাহিনী টহল জোরদার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

বিষয়টি নিশ্চিত করেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন