শেরপুর কারাগার থেকে পলাতক আসামী রফিকুল মিয়া আটক

 

দৈনিক শেরপুর ডেস্ক।।

 

শেরপুর জেলা কারাগার থেকে পলাতক মাদক মামলার আসামি রফিকুল মিয়া (৪০) কে আটক করেছে র‌্যাব-১৪।

সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১.২০ টার কানাশাখোলা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। রফিকুল মিয়া শেরপুর সদর থানার মধ্য বয়রা গ্রামের মৃত আল মাসুদ @ মাহমুদ এর ছেলে। তাকে শেরপুর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাক এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।

র‌্যাব জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার পতনের পর গত ৫ আগস্ট বিকালে শেরপুর জেলা কারাগারে কয়েক হাজার দুষ্কৃতকারী আক্রমণ করে। এসময় বিবিধ স্থাপনার ক্ষয়ক্ষতি সাধন করা সহ কারাগারে আটক ৫ শতাধিক কয়েদিকে পলায়ন করতে সহায়তা করে তারা। এই ঘটনায় জেলা প্রশাসকের দেয়া পলাতক কয়েদিদের তালিকা অনুযায়ী আসামিদের গ্রেফতার অভিযানে নামেন র‍্যাব-১৪। গোপন সংবাদের ভিত্তিতে কয়েদি নং-১৭৯৪/২৪, রফিকুল মিয়াকে সোমবার (৯ সেপ্টেম্বর) রাত ১.২০ টার কানাশাখোলা বাজার এলাকা থেকে আটক করা হয়।

জেল পলাতক এসব কয়েদিদের বিরুদ্ধে র‌্যাবের জোড় অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন