শেরপুরের চাঞ্চল্যকর সাজ্জাদ হত্যা, ২ আসামি গ্রেফতার।

গ্রেফতার আসামি মো. রায়হান ও আঃ সালাম। ছবি – দৈনিক শেরপুর।

নিজস্ব প্রতিবেদক।।

 

শেরপুরের চাঞ্চল্যকর সাজ্জাদ (৩২) হত্যা মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। তারা হলো, মো. রায়হান(৩০) ও আঃ সালাম(৫০)।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের একটি বিশেষ অভিযানিক দল আজ শনিবার (৩১ আগস্ট) বিকেল পৌনে চারটার শেরপুর সদর থানার তাদেরকে গ্রেফতার করেন।

মো. রায়হান শেরপুর সদর উপজেলার মধ্যবয়ড়া গ্রামের আঃ সালামের ছেলে এবং, আঃ সালাম এক‌ই গ্রামের সোহরাব আলীর ছেলে। র‌্যাব জানায়, গ্রেফতার আসামিদেরকে সদর থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

জানা যায়, মামলার বাদী বিবাদীরা এক‌ই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে পারস্পরিক বিরোধ ছিল। পূর্ব বিরোধের জেরে গত ২১ আগস্ট ২০২৪ খ্রি. বিকেল সাড়ে চারটার দিকে মো. রায়হান ও আঃ সালাম সহ আসামিরা দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে সাজ্জাদ হোসেনের বাড়িতে হামলা করে ভাঙচুর চালায়। এসময় বাধা দিতে গেলে সাজ্জাদ হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়। তারা সাজ্জাদ হোসেনের পরিবারের আর‌ও কয়েকজনকে আহত করে।

এ ঘটনায় নিহতের স্ত্রী মোছা. নাছিমা আক্তার বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১৯, তারিখ-২২/০৮/২০২৪খ্রি.। ঘটনার পর থেকেই আসামিরা পলাতক ছিল।

উক্ত হত্যাকাণ্ডের ০৯ দিনের মধ্যে প্রধান দুই আসামি মো. রায়হান ও আঃ সালামকে গ্রেফতার করে র‌্যাব-১৪। র‌্যাবেল জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মো. আব্দুর রাজ্জাকের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

বিস্তারিত পড়ুন...

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন