শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত।

নিউজডেস্কঃ
শেরপুরে মালয়েশিয়া ফেরত এক যুবকের বিরুদ্ধে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে ‘মিথ্যা অভিযোগ’ দিয়ে হয়রানির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ এপ্রিল সোমবার দুপুরে সদর উপজেলার কানাশাখোলা এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন মো. মাহমুদুল হাসান, মো. তমছের আলী, মো. হেলাল উদ্দিন, মোছা. পান্না আক্তার, মো. রাসেল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদর উপজেলার কুঠুরাকান্দা গ্রামের বাসিন্দা আরসাদ আলীর ছেলে মালয়েশিয়াপ্রবাসী মো. আল আমিন বেশ কয়েক মাস আগে সাজিবুর রহমান রিপনসহ ৩০ জনকে ভালো বেতনে মালয়েশিয়ায় নিয়ে যান। সেখানে বাকিরা ভালোভাবে চাকরি করলেও রিপন বিভিন্ন ধরনের অবৈধ কাজকর্মে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে মালয়েশিয়ার সরকারি লোকের কাছে ধরা পড়লে তাকে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হয়। সে বাংলাদেশে ফেরত এসে তার কুকর্মের কথা গোপন রেখে মালয়েশিয়াপ্রবাসী আল আমিন ও তার পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে একটি মামলা দায়ের করেন এবং বিভিন্ন ধরনের অপপ্রচার করে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করেন। একই সাথে গত ৩ এপ্রিল বুধবার আল আমিনের বাড়িতে আক্রমণ করেন এবং তার নিকট ৫ লাখ চাঁদা দাবি করে প্রাণনাশের হুমকি দেন। এসময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও সাজিবুর রহমান রিপনের শাস্তি দাবি করেন।
মানববন্ধনে ২৬ জন মালয়েশিয়াপ্রবাসীর স্বজনরাসহ দেড় শতাধিক মানুষ অংশ নেন।

  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

    শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন