শেরপুরে ১০ টাকায় মিলছে গরুর গোস্ত ও শাড়ি-লুঙ্গি

নিউজ ডেস্ক।।
শেরপুরে দরিদ্র ও অসহায় মানুষের জন্য ১০ টাকায় গরুর গোস্ত ও শাড়ি-লুঙ্গি দিচ্ছে ‘আজকের তারুণ্য’ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন‌। 
“সব দায়িত্ব রাষ্ট্রের নয়, কিছু দায়িত্ব আমার, কিছু আপনার,” এ স্লোগানকে সামনে রেখে শেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’ প্রতিবছরের ন্যায় এবারও ঈদ উপলক্ষে ১০ টাকায় দিচ্ছে গরুর গোস্ত এবং শাড়ি ও লুঙ্গি।
আজ ৫ এপ্রিল শুক্রবার বিকেলে শেরপুর সরকারি কলেজ মাঠে সংগঠনটির এ কর্মসূচি উদ্বোধন করা হয়।
এ সময় অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্টা উত্তরা স্পেশালাইজড হাসপাতালের পরিচালক জুবায়ের বিপ্লব, রক্তদান সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংবাদিক রফিক মজিদ ও শহিদুল ইসলাম হীরা। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাংবাদিক জাহিদুল ইসলাম সৌরভ।
আয়োজকরা জানায়, এ কর্মসূচি চলবে ঈদের আগের দিন পর্যন্ত। উদ্বোধনী দিনে দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে গরুর গোস্ত ও শাড়ি-লুঙ্গি বিক্রি করেন ১০ টাকার বিনিময়ে। একেবারে বিনামূল্যে কোন জিনিস নিলে প্রত্যেক মানুষের মনে কিছুটা হলেও লজ্জাবোধ থেকে যায়। তাই প্রতীকি মূল্য হিসেবে মাত্র ১০ টাকায় গরুর গোস্ত ও শাড়ি-লুঙ্গি কিনতে পেয়ে খুশি অসহায় ও দরিদ্র এসব মানুষ।
যেসব নিম্ন মধ্যবিত্ত মানুষ বাজারের উচ্চ মূল্যের কারণে গরুর মাংস সহ শাড়ি-লুঙ্গি কিনতে পারে না তাদের জন্য‌ই আজকের তারুণ্যের এই আয়োজন বলে জানায় সংগঠনের সভাপতি রবিউল ইসলাম রতন। এই কর্মসূচি ঈদের আগের দিন পর্যন্ত চলবে বলে জানান তিনি।
আজকের তারুণ্যের মতো করে সমাজের বিত্তবান ব্যক্তি ও সংগঠন যদি এসব হতদরিদ্রের পাশে এসে দাঁড়ায় তাহলে সমাজে দারিদ্রতা ও অসহায়ত্ব অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
  • এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

    শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারভুক্ত আসামি গ্রেফতার

    স্টাফ রিপোর্টার : শেরপুরে র‌্যাবের অভিযানে চাঁদাবাজি মামলার এজাহারনামীয় আসামি হোসেন মিয়া (৩১)  গ্রেফতার করা হরেছে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) আত্মপ্রকাশের শুরু থেকেই দেশের বিভিন্ন এলাকায় হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, অপহরণ,…

    বিস্তারিত পড়ুন...

    শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’র আত্মপ্রকাশ

    শেরপুরে ‘দমদমা কালিগঞ্জ সামাজিক সংস্থা’ নামে একটি সামাজিক সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। জেলা শহরের ৮ নং পৌর ওয়ার্ডের দমদমা কালিগঞ্জ এলাকায় গড়ে এ সংগঠনের মূল উদ্দেশ্য হলো সমাজে স্বেচ্ছাসেবার সংস্কৃতি গড়ে…

    বিস্তারিত পড়ুন...

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    খেলার খবর

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

    শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন