নকলায় নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের রজতজয়ন্তী উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলা উপজেলার ঐতিহ্যবাহী নামাকৈয়াকুড়ি উচ্চ বিদ্যালয়ের ২৫ বছর পূর্তিতে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং তাদের সন্তানদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ এপ্রিল) বিকেলে বিদ্যালয় মাঠে রজতজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক জাহেদুল ইসলাম সোহেলের সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

‘হৃদ্যতার টানে স্কুলের পানে, এসো মিলি মেলবন্ধনে’—এই স্লোগান ধারণ করে আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে অংশ নেন নিবন্ধিত প্রতিযোগীরা।

ক্রীড়া প্রতিযোগিতার উল্লেখযোগ্য ইভেন্টসমূহ: পুরুষদের জন্য মোরগ লড়াই, নারীদের জন্য লক্ষ্যস্থির, ছোট বালকদের জন্য ব্যাঙ দৌড়, মোরগ লড়াই, ঝুড়িতে বল নিক্ষেপ, ছোট বালিকাদের জন্য ১০০ মিটার দৌড়, মধ্যম বালিকাদের জন্য ঝড়ের দিনে আম কুড়ানো, বড় বালিকাদের জন্য লক্ষ্যস্থির প্রতিযোগিতা।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উদযাপন কমিটির ভূমিকা: 

এই আয়োজনে ক্রীড়া, সংস্কৃতি ও বিনোদন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক মো. জহিরুল আলম ও সদস্য সচিব মো. আরিফ মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এছাড়াও রজতজয়ন্তী উদযাপন কমিটির বিভিন্ন উপ-কমিটির সদস্যগণ সার্বিক ব্যবস্থাপনায় সহায়তা করেন।

উপস্থিত অতিথিবৃন্দ: 

অনুষ্ঠানে বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষকমণ্ডলী, শিক্ষার্থীরা, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নকলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও ইউটিউবাররা উপস্থিত ছিলেন।

উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতা প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

শেরপুরে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

শেরপুর প্রতিনিধি : মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ‘পারফরমেন্স বেইজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন (এসইডিপি)’ প্রকল্পের আওতায় শেরপুরের নালিতাবাড়ীতে কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। সোমবার (২১ জুলাই)…

বিস্তারিত পড়ুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন