নকলায় সাজানো মানববন্ধন ও মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলার চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে ছোট-বড় ২৬টি গাছ কেটে নিয়ে উলটা মিথ্যা মানববন্ধন ও মানহানিকর সংবাদ প্রকাশ করে সামাজিক ভাবে হেয় করার প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের জানকীপুর এলাকার ভুক্তভোগী গোলাম মাছুম ও তার পরিবারের সদস্যরা। শুক্রবার সন্ধ্যায় নকলা পৌরসভার গ্রিনরোডে এ সংবাদ সম্মেলন করা হয়।

আদালতের চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে জবর দখল করার অভিযোগ তুলে এবং সুষ্ঠু বিচার প্রার্থনা করে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী গোলাম মাছুম বলেন, ‘আমার বাবা ৯৯ বছর আগে (১৯২৬ সালে) আরওআর ৬১, বিআরএস ৭৪, সাবেক দাগ ৪৫০ ও ১৪০০ নং হাল দাগে ১৩ শতাংশ জমি ক্রয় করে ওই জমিতে গাছ রোপণ করেন। কিন্তু জনবল ও টাকার জোরে ২০২২ সালের ১১ নভেম্বর দুপুরের দিকে ক্রয়কৃত ওই জমি অবৈধভাবে দখল করার জন্য মীর মোস্তফা গংরা হামলা করে। পরে ২৪ নভেম্বর সহকারী জজ আদালত নকলা, শেরপুরে বিবাদীদের বিরুদ্ধে চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে একটি মামলা করি। আদালত ২০২৪ সালের ১২ জুন বিবাদীপক্ষের বিরুদ্ধে একতরফা সূত্রে বিনা খরচায় ডিক্রি ও চিরস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দেন। এরপর থেকেই বিবাদীপক্ষ বেপরোয়া হয়ে উঠে। সর্বশেষে চলতি মাসের ৫ তারিখে লোকজন নিয়ে চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করে নালিশি ভূমির ছোট-বড় ২৬ টি গাছ কেটে নিয়ে যায়। পরে বাধ্য হয়ে নকলা থানায় একটি মামলা দায়ের করি। মামলার সূত্রে পুলিশ ঘটনাস্থলে কয়েকবার গিয়ে বিবাদীপক্ষের কাউকে না পেয়ে স্থানীয়দের জানিয়ে আসেন যেন আদালত কর্তৃক চিরস্থায়ী নিষেধাজ্ঞা অমান্য করা না হয়। মামলা থেকে রেহাই পেতে বিবাদীপক্ষ উলটা আমাকে ও উচ্চপদে কর্মরত আমার ছেলে ও মেয়েকে সামাজিকভাবে হেয় করার লক্ষ্যে মানববন্ধন করে ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন গণমাধ্যমে মানহানিকর খবর প্রকাশ করা হয়। এতে আমি ও আমার সন্তানরা সামাজিক ভাবে হেয় হয়েছেন। আমি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। পাশাপাশি আমার ও আমার ছেলে-মেয়ের মানসম্মান হানীর সঠিক বিচার কামনা করছি।’

এসময় ভুক্তভোগী পরিবারের লোকজনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বিষয়টি দ্রুত সুরাহা না হলে যেকোনো সময় খুন খারাপিসহ সংশ্লিষ্ট পরিবারে প্রতি আইনের চরম অবনতির কিছু হতে পারে বলে এলাকাবাসী আশঙ্কা করছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন