নিরাপদ সড়কের দাবিতে নকলায় শিক্ষার্থীদের মানববন্ধন

নকলা (শেরপুর) প্রতিনিধি :
শেরপুরের নকলায় পরপর কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় হতাহতের ঘটনায় মর্মাহত হয়ে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে উপজেলার বিভিন্ন স্তরের শিক্ষার্থীরা। 
সোমবার (৬ জানুয়ারি) দুপুরে ছাত্র সমাজের আয়োজনে নকলা পৌর শহরের বিভিন্ন জনবহুল স্থানে মানববন্ধন, শোভাযাত্রা ও সড়ক অবরোধ করে তারা। ফলে সংশ্লিষ্ট জনবহুল রাস্তার একপাশে স্বাভাবিক যান চলাচলে সাময়িকভাবে বিঘ্ন ঘটে।
এ সময় শিক্ষার্থীদের হাতে ছিল ‘নিরাপদ সড়ক চাই’, সড়কে স্পিড ব্রেকার চাই ও জেব্রা ক্রসিং চাই’, এমন বেশকিছু লেখা সমৃদ্ধ প্ল্যাকার্ড ও পোস্টার। প্রায় ঘণ্টা ব্যাপী এই মানববন্ধনে নিরাপদ সড়কের দাবিতে জাগ্রত ছাত্র সমাজের অবস্থান সংক্রান্ত স্লোগান দেয় অংশগ্রহণকারীরা।
পরে শিক্ষার্থীরা নকলা থানা গেটের সামনে থেকে দাবি আদায়ের একটি মিছিল নিয়ে উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ঢাকা-শেরপুর মহাসড়কে অবস্থান নেয়। খবর পেয়ে ইউএনও দীপ জন মিত্র শিক্ষার্থীদের সাথে আলোচনা করেন।
এ সময় ইউএনও বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে নকলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসের সামনে এবং গুরুত্বপূর্ণ স্থানে জেব্রা ক্রসিং, স্পিড ব্রেকার নির্মাণসহ ট্র্যাফিক ব্যবস্থা অধিকতর জোরদার করা হবে। এই আশ্বাস পেয়ে শিক্ষার্থীরা তাদের কর্মসূচি প্রত্যাহার করে বাড়ি ফিরে যায়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন