নকলায় বদলিজনিত বিদায়ী ২ কর্মকর্তাকে অফিসার্স ক্লাবের সংবর্ধনা

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

শেরপুরের নকলায় বদলিজনিত বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন-কে উপজেলা অফিসার্স ক্লাবের উদ্যোগে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।

 

 

 

এ উপলক্ষ্যে, ২ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে অফিসার্স ক্লাবের উদ্যোগে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র-এঁর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিদায়ী কর্মকর্তাগণ সহ অফিসার্স ক্লাবের অনেকেই বক্তব্য রাখেন।

 

 

 

বিদায়ী কর্মকর্তাদ্বয় তাদের বক্তব্যে বলেন, আমাদের ওপর অর্পিত দায়িত্ব ইউএনও স্যারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণের নির্দেশে ও পরামর্শক্রমে নিষ্ঠার সহিত যথাযথভাবে পালন করতে সদা চেষ্টা করেছি। পর্যন্ত দেশের বেশ কয়েকটি জেলা-উপজেলায় কাজ করার সুযোগ হয়েছে। তবে নকলায় আমরা অনেক কিছু অর্জন করেছি। নকলা থেকে অর্জিত জ্ঞান ও সহকর্মীদের সহযোগিতা কনদিন ভুলার নয়। এখানকার কর্মজীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়েই ভবিষ্যৎ কর্মজীবন অতিবাহিত করতে চাই। সবার দোয়া থাকলে পরবর্তী কর্মস্থ‌ল অধিকতর মসৃণ ও সুখকর হবে বলে আশা ব্যক্ত করেন বিদায়ী কর্মকর্তাগণ। নকলা থেকে অর্জিত অভিজ্ঞতা তাদের পাথেয় হয়ে থাকবে বলেও তাঁরা জানান। তাঁরা বক্তব্যের মাধ্যমে সবার কাছে দোয়া কামনা করেন।

 

 

 

সবশেষে বিদায়ী সহকারী কমিশনার (ভূমি) জুয়েল মিয়া ও উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসাইন-এঁর হাতে অফিসার্স ক্লাবের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক/ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

 

 

 

এসময়, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আব্দুর রশিদ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ অনিক রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. সিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী সমাজসেবা কর্মকর্তা মো. মাহমুদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন শামীম, উপজেলা বিআরডিবি কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ অফিসার্স ক্লাবের সদস্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন