নকলায় এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

শেরপুর জেলার নকলা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক ঘণ্টা পরেই সিফাত আহাম্মেদ (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থী আত্মহত্যা করেছেন। ১১ ডিসেম্বর বুধবার সকালে উপজেলার টালকী ইউনিয়নের পশ্চিম টালকী গ্রামে ওই ঘটনা ঘটে

ওই গ্রামের ওয়াসিম মিয়ার ছেলে সিফাত স্থানীয় নয়াবাড়ী উচ্চ বিদ্যালয়ের ছাত্র এবং ২০২৪ শিক্ষাবর্ষের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিফাত আহাম্মেদ সবার অগোচরে বুধবার সকাল অনুমান ৭টার দিকে নিজের শয়ন কক্ষে ঘরের ধর্ণার সাথে গলায় রশি দিয়ে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। তার নানা বুরণ মিয়া সিফাতকে তার শয়ন কক্ষে ঝুলন্ত অবস্থায় দেখে ডাক চিৎকারে পরিবারের অন্যান্যরা এসে তার লাশ রশিতে ঝুলতে দেখেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সিফাতের লাশ উদ্ধার করে নকলা থানায় নিয়ে যায়।

এর আগে সিফাত আহাম্মেদ তার ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে লিখে যায়- ‘আমি শূন্য আকাশের বাঁধন ছাড়া ঘুড়ি, সময় অসময় শূন্যতার উড়ি’। এটিই সিফাত আহাম্মেদের লেখা শেষ পোস্ট। এই পোস্ট দেওয়ার এক ঘণ্টা পরেই সিফাত আত্মহত্যা করে বলে জানা গেছে।

এ ব্যাপারে নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান জানান, ‘বুধবার সকালে পশ্চিম টালকী এলাকায় সিফাত আহাম্মেদ নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করে। আমরা তার লাশ সুরতহাল প্রস্তুত করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা অব্যাহত আছে। তবে প্রাথমিকভাবে আত্মহত্যার কোন কারণ জানা যায়নি।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন