নকলায় কৃষি প্রণোদনার ধান বীজ খোলা বাজারে : দুই দোকানীকে জরিমানা

 

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় কৃষি প্রণোদনার কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য সরবরাহ করা সরকারি ধান বীজ দোকানে রেখে খোলা বাজারে বিক্রির অভিযোগে দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার ৮ ডিসেম্বর বিকেলে নকলা পৌরশহরে উপজেলা কৃষি বিভাগের সহযোগীতায় এ অভিযান পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুয়েল মিয়া। 

ওই দোকানীরা হলেন নকলা পৌরশহরের শাহীন বীজ ভান্ডারের স্বত্তাধীকারি নাসির উদ্দিন ও মেহেদী এন্টারপ্রাইজের স্বত্তাধীকারী মুঞ্জুরুল হক। এসময় ৭১০ কেজি সরকারি ধান বীজ জব্দ করা হয়।

সহকারি কমিশনার (ভূমি) মো. জুয়েল মিয়া জানান, কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণের জন্য কৃষি প্রণোদনার সরকারি ধান বীজ শাহীন বীজ ভান্ডার ও মেহেদী এন্টারপ্রাইজে রেখে কৃষকদের মাঝে বিক্রি করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই দোকানে ভ্রাম্যমান আদালতের অভিযান চালাই। এসময় ৭১০ কেজি বীজ ধান জব্দ করি এবং দোকানী নাসির উদ্দিনকে ২০ হাজার ও মুঞ্জুরুুল হককে ১০ হাজার টাকা জরিমানা করি। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

দোকানীরা জানায়, এসব বীজ ধান বিক্রির উদ্যেশে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা থেকে নকলায় নিয়ে আনা হয়।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন