নকলায় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় ৩৩ তম আন্তর্জাতিক ও ২৬ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ্‌যাপন উপলক্ষ্যে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের সমন্বয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

 

 

‘অন্তর্ভুক্তিমূলক টেকসই ভবিষ্যৎ বিনির্মাণ, বিকশিত নেতৃত্বে এগিয়ে যাবে প্রতিবন্ধী জনগণ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে মঙ্গলবার (৩ ডিসেম্বর) নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের আয়োজনে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

 

 

নকলা অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় মাঠে বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. আকরাম হোসেন-এর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পরিষদের প্রশাসক দীপ জন মিত্র এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রোমান হাসান।

 

 

এতে অটিজম ও বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপযোগী বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী প্রতিযোগীদের হাতে পুরস্কার হিসেবে বিভিন্ন শিক্ষা উপকরণ তুলে দেওয়া হয়।

 

 

এসময় বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল ইসলাম, সহকারী শিক্ষক খোরশেদ আলম, সানোয়ার হোসেন, সাদ্দাম হোসেন, সুহেল রানা, আরিফুন নাহার, নুসরাত জাহান চায়না, সীমু আক্তারসহ অন্যান্য শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নকলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন