নকলায় পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

নিউজ ডেস্ক :

শেরপুর জেলার নকলা উপজেলায় নানার বাড়ির পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় এ ঘটনাটি ঘটে।

 

 

নিহত হৃদয় হাসান ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ঘাঘরাখালি গ্রামের দেলোয়ার হোসেনের একমাত্র ছেলে।

 

 

এলাকাবাসী জানায়, হৃদয় হাসানের বাবা ও মা ঢাকায় গার্মেন্টসে চাকরি করেন। কয়েক দিন আগে হৃদয়কে তার নানার বাড়ি নকলার কুর্শা নয়াবাড়ী এলাকায় রেখে যান তারা।

 

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শিশুদের তিন চাকার খেলনা সাইকেল চালানোর সময় হৃদয় হাসান পরিবারের লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে পানিতে তলিয়ে যায়। বাড়ির তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে হৃদয়ের নানা পুকুরে সাইকেলটি পুকুরে ভাসতে দেখে ডাক চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা পুকুর থেকে হৃদয়কে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের জানান, ‘গৌড়দ্বার ইউনিয়নের কুর্শা নয়াবাড়ী এলাকায় পুকুরের পানিতে ডুবে হৃদয় হাসান নামে এক শিশু মারা গেছে। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়িধীন রয়েছে।’

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন