নকলায় ন্যায্যমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

 

নকলা (শেরপুর) প্রতিনিধি :

 

শেরপুরের নকলা উপজেলার ৯টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ১৪ হাজার ৩১৯ টি দরিদ্র বা স্বল্প আয়ের পরিবারের মাঝে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ন্যায্যমূল্যের পণ্য বিক্রি শুরু হয়েছে।

এর অংশ হিসেবে গতকাল বুধবার সকালে উপজেলার বানেশ্বরদী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করা হয়। বানেশ্বরদী ইউনিয়ন পরিষদের তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মাজহারুল আনোয়ার মহব্বত প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রম উদ্বোধন করেন। এসময় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর ডিলার শহিদ মিয়া, নকলা প্রেস ক্লাবের সভাপতি মো. মোশারফ হোসাইন, ইউপি সদস্য মনির হোসেনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন পেশা-শ্রেণীর সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট দপ্তর সূত্রে জানা গেছে, উপজেলার ১৪ হাজার ৩১৯ টি সুবিধাভোগী পরিবারের মধ্যে, গণপদ্দী ইউনিয়নের ১,২৭০টি, নকলা ইউনিয়নের ১,১২৯টি, উরফা ইউনিয়নের ১,৩০০টি, গৌড়দ্বার ইউনিয়নের ৮৭০টি, বানেশ্বর্দী ইউনিয়নের ১,০৭০টি, পাঠাকাটা ইউনিয়নের ১,১৭০টি, টালকী ইউনিয়নের ১,০৭০টি, চরঅষ্টধর ইউনিয়নের ১,২৭০টি ও চন্দ্রকোনা ইউনিয়নের ১,৩৭০টি পরিবারকে এবং নকলা পৌরসভার ৩ হাজার ৮০০টি পরিবারকে এই সুবিধার আওতায় আনা হয়েছে।

তথ্য মতে, চলতি নভেম্বর মাসের জন্য বরাদ্দকৃত টিসিবি পণ্য প্রতিটি প্যাকেজের ৫ কেজি চাল, প্রতিকেজি ৩০ টাকা হারে মোট ১৫০ টাকা; ২ কেজি মশুর ডাল, প্রতিকেজি ৬০ টাকা হারে মোট মূল্য ১২০ টাকা ও ২ লিটার সয়াবিন তেল, প্রতিকেজি ১০০ টাকা হারে মোট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ হিসেবে প্রতিটি পরিবারকে ৪৭০ টাকায় নভেম্বর মাসের টিসিবি প্যাকেজের প্যাকেট ক্রয় করতে হচ্ছে। ন্যায্যমূল্যে এসব নিত্যপণ্য ক্রয় করতে পেরে খুশি দরিদ্র স্বল্প আয়ের পরিবারের লোকজন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন