শেরপুরে সড়ক দুর্ঘটনায় ৩জন নিহত 

ছবি: দুর্ঘটনায় দুমরে মুচড়ে যাওয়া সিএনজি।

নিজস্ব প্রতিনিধি :

 

শেরপুরের নকলায় পিকআপ ভ্যান ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩জন নিহত হয়েছে। এছাড়া শিশুসহ গুরুতর আহত অবস্থায় ৩জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

বুধবার (১৩ নভেম্বর) দুপুর সাড়ে ১২ টার দিকে শেরপুর-ঢাকা মহাসড়কে নকলা উপজেলার পাইসকা বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার লাউদানা গ্রামের তোফাজ্জল হোসেনের শিশু কন্যা তায়েবা (১০), শেরপুর সদর উপজেলার পলাশিয়া গ্রামের সুলতান মিয়ার ছেলে তাজেন মিয়া(১৫) ও ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার কাজিয়াকান্দা গ্রামের রাজু মিয়ার স্ত্রী সাবিনা বেগম (২০)।

আহতদের মধ্যে, শিশু আদনান সাবিদ (৩), তোবা (১৬) ও উম্মে সালমা (৪০) কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা সবাই ময়মনসিংহ জেলার বাসিন্দা।

পুলিশ সুত্রে জানা যায়, বেলা সাড়ে ১২ টার দিকে শেরপুর থেকে ময়মনসিংহগামী একটি সিএনজির সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি দুমরে মুচড়ে যায়। এতে সিএনজি দুই যাত্রী ঘটনাস্থলেই মারা যায়। পরে স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে নকলা হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে গুরুতর অবস্থায় ৪জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে এক শিশুর মৃত্যু হয়।

নকলা থানার ওসি হাবিবুর রহমান জানিয়েছেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হতাহতদের বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। লাশগুলো নকলা হাসপাতাল থেকে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন