মহানবী (সাঃ) কে নিয়ে কটুক্তিকারীদের বিচার দাবিতে নকলায় বিক্ষোভ।

ছবি : দৈনিক শেরপুর।

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে ভারতে কটুক্তি করায় বাংলাদেশের শেরপুর জেলার নকলায় কটুক্তি কারীদের বিচার দাবিতে তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) উপজেলার খারজান বাজারে এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়।

 

মিছিলটি খারজান বাজার জামে মসজিদ থেকে বের হয়ে ময়মনসিংহ-শেরপুর বাইপাস সড়ক দিয়ে বাড়ইকান্দি-খারজান সীমা দিয়ে ঘুরে খারজান বাজারে গিয়ে শেষ হয়। পরে খারজান বাজারের চৌরাস্তা মোড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলার ১নং গনপদ্দী ডিজিটাল গনপদ্দী ইউনিয়নের তৌহিদী মুসলিম জনতার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে গনপদ্দী ডিজিটাল ইউনিয়নের সর্বস্তরের মুসলিম জনগনসহ আশেপাশের বিভিন্ন এলাকার মুসলিম জনতার ঢল নামে।

 

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, খারজান বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোহাম্মদ হাসেম আলী, মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান, মুফতি মাওলানা মনির আহমেদ, আলীনাপাড়া দাখিল মাদ্রাসার সাবেক সুপার মাওলানা মো. আমজাদ হোসেন ও মুফতি মাওলানা মো. লিয়াকত হোসেন প্রমুখ।

 

শেষ নবী হযরত মোহাম্মদ (সা:) কে নিয়ে কটুক্তি করায় কটুক্তিকারীদের দ্রæত গ্রেফতার করে আইনের আওতায় এনে সর্বোচ্চ শস্তির দাবী করার পাশাপাশি তীব্র নিন্দা জ্ঞাপন করেন বক্তারা।

 

উল্লেখ্য, সম্প্রতি মহানবী (সাঃ) কে নিয়ে ভারতের এক হিন্দু পুরোহিত রামগিরি মাহারাজ ও তার সমর্থক বিজেপি নেতা নিতেশ নারায়ন কর্তৃক কটুক্তিকারায় বাংলাদেশসহ বিশ্বের সকল মুসলিম জনতা কটুক্তিকারীদের বিচার দাবিসহ তীব্র নিন্দা, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করছেন।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন