নকলা সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মোস্তাফিজুর, সম্পাদক মোমেন

 

নকলা (শেরপুর) প্রতিনিধি:

 

শেরপুরের নকলায় সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস)-এর সভাপতি পদে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক পদে পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সর্বসম্মতিক্রমে নির্বাচিত ঘোষণা করা হয়েছে।

 

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারি কর্মচারী কল্যাণ সমিতি (সককস) নকলা উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিলনায়তনে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) আব্দুর রহিম, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) রফিকুল ইসলাম, মেডিক্যাল টেকনোলজিস্ট (ল্যাব) আবু কাউছার বিদ্যুৎ, স্বাস্থ্য সহকারী আনোয়ার হোসেন, নাহিদুর রহমান, রেজাউল করিম, শাহিনুর আলম তালুকদার, পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) কুরবান আলী ও জাকির হোসেন, উপজেলা প্রাণিসম্পদ অফিসের এমদাদুল হক প্রমুখ।

 

 

এই সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোর কিপার ইনচার্জ মোস্তাফিজুর রহমানকে সভাপতি ও পল্লী সঞ্চয় ব্যাংকের মাঠ সহকারী (এফ.এ) মো. আব্দুল্লাহ আল মোমেন-কে সাধারণ সম্পাদক হিসেবে আগামী দুই বছরের জন্য নির্বাচিত ঘোষণা করা হয়। উভয় পদে একজন করে প্রার্থী থাকায় তাঁরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিজ নিজ পদে নির্বাচিত হয়েছেন।

 

 

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ সভার দিন থেকে আগামী পনেরো (১৫) দিনের মধ্যে গঠনতন্ত্র মোতাবেক সর্বাধিক গ্রহণযোগ্য একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার জন্য নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে সকল সদস্যের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

এই ক্যাটাগরি থেকে আরো দেখুন...

নকলার ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার ১৫০টি গাছের চারা বিতরণ

নকলা (শেরপুর) প্রতিনিধি : পরিবেশ রক্ষা ও বৃক্ষরোপণে আগ্রহ সৃষ্টি করতে শেরপুরের নকলা উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক স্তরের ১৭৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে ৫ হাজার ১৫০টি ফলজ ও বনজ…

বিস্তারিত পড়ুন...

নকলায় যৌথবাহিনীর অভিযান: ১১টি মামলা ও জরিমানা আদায়

নকলা (শেরপুর) প্রতিনিধি : শেরপুরের নকলায় আঞ্চলিক মহাসড়কে যানবাহনের শৃঙ্খলা ফেরাতে যৌথ বাহিনীর অভিযান পরিচালিত হয়েছে। বুধবার (৯ জুলাই) সকালে পৌর শহরের দক্ষিণ বাজার এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে এই…

বিস্তারিত পড়ুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

খেলার খবর

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

শেরপুরে প্রীতি ফুটবল ম্যাচে যুব রেড ক্রিসেন্টকে হারালো আজকের তারুণ্য

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

🌿 শেরপুরে পরিবেশ দিবস উপলক্ষে স্কেটিং রাইড ও বৃক্ষরোপণ অভিযান

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

প্রবাসী ফুটবলারের ঢল বাংলাদেশ দলে: ইতালি থেকে এলেন ফাহামেদুল, আসছেন হামজা-শমিত-কিউবাও!

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপ্তি, সনদপত্র বিতরণ

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

শেরপুরে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন